1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে: ইইউ পর্যবেক্ষণ প্রধান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণ‌যোগ‌্যতার স‌ঙ্গে প‌রিচালনা করা সম্ভব হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে নির্বাচন প্রতি‌যোগিতামূলক ও আন্তর্জা‌তিক মা‌নের হ‌য়ে‌ছে। ত‌বে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় ব‌লে হতাশা ব‌্যক্ত ক‌রে‌ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) রাজধানীর এক‌টি হো‌টে‌লে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল‌্যায়ন‌ নি‌য়ে এ‌ক সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা ব‌লেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস।

তিনি ব‌লেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাস‌যোগ‌্যতার স‌ঙ্গে প‌রিচালনা করা সম্ভব হ‌য়ে‌ছে। নির্বাচন প্রতি‌যোগিতামূলক হ‌য়ে‌ছে, আন্তর্জাতিক মা‌নের হ‌য়ে‌ছে। নির্বাচন ক‌মিশন স্বাধীন ও বিশ্বাসযোগ‌্যতার স‌ঙ্গে কাজ কর‌তে পে‌রে‌ছে।

ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনি পর্যবেক্ষক পাঠিয়েছে, এর মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এটাই ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট