1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

রেজাল্ট শিটে এজেন্টদের আগাম স্বাক্ষর, সেই প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িপাল্লা ও ধানের শীষের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট সিট জব্দের ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা আব্দুল্লাহ মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট সিট জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে, এ ঘটনার পর ওই ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছেন বিজিবি, সেনাবাহিনী ও সহকারী রিটানিং কর্মকর্তা।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট সিটে স্বাক্ষর করবেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট সিট জব্দ করেছি। সেই সঙ্গে প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট