1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

মাগুরায় পরিত্যক্ত বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলা থেকে দুটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার লাউতড়া এলাকার একটি পরিত্যক্ত পুরনো বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউতোড়া গ্রামের প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত থাকা ওই বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ঘরের ভেতর থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে মাগুরা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো কারা সেখানে রেখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট