1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

নির্বাচনি জনসভায় যাওয়ার পথে মারা গেলেন সাবেক চেয়ারম্যান

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে জনসভায় যাওয়ার পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট-২ আসনে অনুষ্ঠিত জনসভাস্থলে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনি জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথিমধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন সুহেল চৌধুরী। সঙ্গে সঙ্গে নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে গেলে বিকেল ৪ টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট