1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ডাকাতি প্রস্তুতিকালে সাভারে গ্রেপ্তার ৮

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কাজী সাইফ উদ্দিন, সাভার প্রতিনিধি:
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়,ভোর রাতে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ১৫/১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন,সানি মিয়া (৩৫),রাসেল মিয়া (৩২),রিপন মিয়া (৩৩),শাহিন মিয়া (৩১).মাসুদ রানা (৩১),সোহাবান মিয়া (২৩),নুর নবী (২৭), ইমন মিয়া (২৫)। এসময় তাদের কাছ থেকে ২টি লোহার তৈরি দা,১টি লোহার তৈরি ছুরি,১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল,৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু।
পরে দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট