1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

উত্তরা কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেক্স:

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বুধবার বিকাল ৫টা ৩৮ মিনিটে ১১ নম্বর সেক্টরের ওই কাঁচাবাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট