1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সকল দায়িত্ব কাঁধে নিলাম: এসএম জিলানী

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
Oplus_131072
কোটালিপাড়া সংবাদদাতা:
মাদারীপুর ঘটক চরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়া, সাদুল্লাপুর ইউনিয়নের, পাইকারডাঙার ৫ নারী দিনমজুরের মৃত্যুতে যখন চলছে গ্রাম জুড়ে চলছে শোকের মাতম, ঠিক সেই মুহুর্তে দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়ে পাশে গিয়ে দাঁড়ান গোপালগঞ্জ -৩ সংসদীয় আসনের ধানের শিষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত সকল পরিবারের ছেলে মেয়েদের বিনা খরচে পড়াশোনা সুযোগ সুবিধাসহ সার্বিক দায়িত্ব গ্রহন করেন।
এই সড়ক দুর্ঘটনায় যে ৫ জন নারীর প্রাণ হারায় তারা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাট পাইকেরডাঙ্গা গ্রামের বাসিন্দা নিহতরা হলেন, রনজিৎ বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪২), একই গ্রামের সাগর বালার মেয়ে কামনা বিশ্বাস (৪১), পলাশ বাড়ৈর মেয়ে দুলালী বাড়ৈ (৪৫), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৫০) ও জয়ন্ত বাড়ৈর স্ত্রী অনিতা বাড়ৈ (৪০)।
গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফা পুরের ঘটকচর ও মিল গেটের মাঝামাঝি স্থানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ৭ জন নিহত ও আহত হয়েছেন ১০ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট