1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বিকেলে আ. লীগ অফিসে ‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদে রাতে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দেড় বছর পর হঠাৎ নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদানের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় সেখানে জড়ো হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন কার্যালয়ে ১০-১২ জনের একটি দল এসে নিচতলার তালা খুলে দোতলায় ওঠেন। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। কিছু সময় অবস্থান শেষে নতুন তালা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওতে থাকা ব্যক্তিদেরও স্থানীয়ভাবে শনাক্ত করা যায়নি।

এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর কার্যালয়ের সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেন। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবনটি প্রায় পরিত্যক্ত ছিল। গত বছরের মে মাসে দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট