
অনলাইন নিউজ ডেক্স:
আইডিয়াল কলেজের দিকে যাওয়ার সময় বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।পু
লিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।