1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেক্স:

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এ আদেশে ডিজি সাইফুলের পাশাপাশি তার স্ত্রী লুবনা আফরোজা, দুই কন্যা সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের নামে ট্রাস্ট সিটি প্রকল্পে দুই কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকার ৫ কাঠা জমি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং জমি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাইফুল আলমের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একই সাথে লুবনা আফরোজা, দুই কন্যা সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের নামে প্লট ক্রয়ের জন্য জমা করা প্লটের টাকা (রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি) উঠিয়ে সম্পদ গোপন করার চেষ্টা করছেন।

দুদকের মতে, তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পদ পুনরায় হস্তান্তর যা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সেগুলো উদ্ধার করা সমস্যা হবে। এজন্য তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট