1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি মাঝপথে আটকে গেছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়ায় গন্তব্যমুখী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যায়। এতে তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেনের পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় স্প্রিং ভাঙার কারণে বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহর অশেষ রহমতে ট্রেন ও যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

এ বিষয়ে জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানিয়েছেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির স্প্রিং ভেঙে গেছে। মেরামতের জন্য ওয়েম্যানদের পাঠানো হয়েছে, তারা দ্রুত কাজ করছেন। এ ঘটনার পর থেকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট