1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:
‎‎অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ খুলনার বাগমারায় এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, তাজা গুলি ও মাদক উদ্ধার করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

‎কোস্ট গার্ড বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) কে আটক করা হয়।

‎পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হবে।

‎কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট