1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

কালীগঞ্জ সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে এজেন্ট স্বাক্ষরিত রেজাল্ট শিট উদ্ধার, উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
১১ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহ কালীগঞ্জের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ১৭টি রেজাল্ট শিটে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর পাওয়ার ঘটনা ঘটেছে। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। পরবর্তীতে প্রিজাইডিং অফিসার শারমিন আরা ভুল স্বীকার করে ইউএনও-র উপস্থিতিতে স্বাক্ষরিত রেজাল্ট শিটগুলি নষ্ট করে ফেলেন।


এ বিষয়ে জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী পরিচালক মাও. ওলিয়ার রহমান বলেন, “তাদের প্রধান পোলিং এজেন্ট ওমর ফারুক প্রিজাইডিং অফিসারের কাছে অন্য সকল পোলিং এজেন্টদের নিয়োগপত্র জমা দেওয়ার সময় প্রিজাইডিং অফিসার শারমিন আরা তার নিকট থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নিতে থাকেন। ছয়টি রেজাল্ট শিটে স্বাক্ষর করার পর ওমর ফরুক বুঝতে পারেন যে, বিষয়টি ভুল হচ্ছে। তিনি সবগুলো রেজাল্ট শিট পরীক্ষা করে দেখেন যে, ১৭টি রেজাল্ট শিটে ধানের শীষের প্রধান পোলিং এজেন্ট জিল্লুর রহমানের স্বাক্ষর রয়েছে। তখন ওমর ফারুক বিষয়টি দাড়িপাল্লার নির্বাচনী পরিচালনা কমিটির নিকট জানান। তারা তাৎক্ষণিক প্রিজাইডিং অফিসার শারমিন আরা-র নিকট ফোন করলে তিনি তার ভুল স্বীকার করেন এবং ইউএনও মহোদয়ের শরণাপন্ন হন ও তার উপস্থিতিতে স্বাক্ষরিত রেজাল্ট শিটগুলি ছিড়ে ফেলেন।”
তিনি আরো বলেন, কেউ কেউ বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। যেখানে জামায়াতের উদ্যোগেই ভুলের বিষয়টি সামনে এসেছে সেখানে জামায়াতকেই দোষী সাব্যস্ত করার অপচেষ্টা চলছে।
অনেকেই বলেছেন, বিষয়টি উদোর পিন্ডি বুদোর ঘারে চাপানোর মতো অবস্থা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট