
ওমর ফারুক রবিন:
কয়দিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে আমে*রিকা। ৭ দিন যেতে না যেতেই ৫০০ মিলিয়ন ডলারের তেল বিক্রি করে দিছে। যে তেলের প্রকৃত মালিক হইলো ভেনিজুয়েলার মানুষ।
কিন্তু আমেরি*কা প্রকাশ্য দিবালোকে তেল ডাকাতির করছে।
পুরো বিশ্বের সুশীল দেখছে, শক্তিশালী শাসকরা দেখছে, জাতিসংঘ দেখছে, পৃথিবীর সমস্ত আইন দেখছে কিন্তু সবাই ডাকাত আমেরি*কার কাছে অসহায়!!
এখানেই শেষ না, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় “গ্রীনল্যান্ড দ্বীপ” দখল করতে চাইছে। যে দ্বীপের মালিক হইলো ডেনমার্কের মানুষ।
হয়তো কিছুদিনের মধ্যে দখলও করে নিবে।
এদিকে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, কলম্বিয়ার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে হুমকি দিছে।
মেক্সিকোতে সামরিক অভিযান চালাবে হুমকি দিছে।
প্রশ্ন হইলো এগুলো কেন করছে?
সুজা কথা, তারা খনিজ সম্পদ ,কৌশলগতভাবে দখলদারিত্ব আর পুরো বিশ্ব শাসন করতে চাইছে।
আমরা প্রায় শুনি, হাসিনার সময় আমেরি*কা কক্সবাজার চাইছে, বঙ্গোপসাগর চাইছে।
ধরে নিলাম চাইছে কিন্তু কেন চাইছে?
খনিজ সম্পদের জন্য?
মোটেই না!
তারা চীনকে কাউন্টার দিতে চাইছে মানে কৌশলগতভাবে বঙ্গোপসাগর আমেরি*কার জন্য খুবি গুরুত্বপূর্ণ।
কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপ কেন চাইবে?
সামরিক ঘাটির জন্য ,এখানে আমেরি*কার সেনারা থাকবে আর সাগর পাড়ে মাস্তি করবে।
কিন্তু আমাদের ভূমি রক্ষা করার ক্যাপাসিটি কি আমাদের আছে?
সারাদিন দেখি বাংলাদেশের মিডিয়াগুলো ইরানের এইডা আছে আমেরিকার ঐডা আছে ,এই লেগে যাচ্ছে বলে গলা ফাটাইতে!
অথচ আমাদের যে কিচ্ছু নাই সেটা নিয়ে কোন বুদ্ধিভিত্তিক প্রতিবেদন তুলে ধরে না!
“কিচ্ছু নাইরে ভাই, এই পুড়া দেশে রাজনীতি ছাড়া আসলেও কিচ্ছু নাই, আমাদের লজ্জা ও নাই!
আমেরি*কা ,ইরানের যুদ্ধের সমীকরণ দাড় করানো মিডিয়ারা নিজের দেশের যে এয়ারডিফেন্স নাই,মিসাইল নাই সেই কথা বলে না। এই দিকে কারো হুশও নাই”!
থাকবো ক্যামনে! আমরা তো সবাই রাজনীতিবিদ!
মিলিটারির অফিসার করে রাজনীতি, বিসিএস ক্যাডার হয়েও করে রাজনীতি। আইজীবী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ারও করে রাজনীতি। মসজিদের মোল্লা, মাদরাসার ছাত্ররা করে রাজনীতি।
ক্রিকেটার, চলচিত্রকর্মী কেউ বাদ নাই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ,কলেজের শিক্ষক, ছাত্র এমনকি স্কুল পর্যায়ের এইট- নাইনের পুলাপান তারাও রাজনীতি করে।
কৃষক, মুজুর, জেলে থেকে শুরু করে থার্ড জেন্ডার পর্যন্ত করে রাজনীতি। মনে হয় আমরা যেন মায়ের পেট থেকে বের হয়েছি রাজনীতি করার জন্য।
এই ঘুম কবে ভাঙবে জানিনা, এদিকে রাজনীতি করতে করতে আমাদের ভবিষ্যত কোথায় নিয়ে যাচ্ছি টের পাবো তখনি যখন বন্ধুদেশ ঠিক আক্রমণ করে বসবে।
যখন বিশ্ব ডাকাত আমেরি*কা কক্সবাজার, বঙ্গোপসাগর চেয়ে বসবে!
কি আর বলবো ,আমাদের লজ্জার কথা, ভাবতেই লজ্জা লাগে!
অথচ পুরো বিশ্ব বিজ্ঞান ,টেকনোলজি,আইটি দিয়া আমাদের থেকে ৫০ বছর এগিয়ে গেছে।
আমরা আদৌও কি এগিয়ে থাকার রেইসে আছি?
নাকি পিছিয়ে পড়ে থাকাই আমাদের নিয়তি!!!