1. hello@channelz24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.channelz24.com : TV :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে কমতে পারে শীতের দাপট

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
Oplus_131072

অনলাইন নিউজ ডেক্স:

টানা শীতের দাপট বজায় চলছে দেশজুড়ে। আগামী সপ্তাহে এর মাত্রা কিছুটা কমতে পারে। তবে আরও দুদিন রংপুর, রাজশাহী বিভাগে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এক্ষেত্রে গেল সপ্তাহের মতো হওয়ার আশঙ্কা নেই।

বুধবার (১৪ জানুয়ারি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল এমন তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে সেটা গত সপ্তাহের অবস্থায় ফেরার সম্ভাবনা নেই। শুক্রবার থেকেই সূর্যকিরণ বেশি মিলবে। ফলে শীতের অনুভূতি কমবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও ব্যাপ্তি বা মাত্রা বাড়বে না।

তিনি আরও বলেন, তাপমাত্রা ১০ বা ৮ ডিগ্রির নিচে নামলেও সেটাকে শৈত্যপ্রবাহ বলা হয় না। এমন অবস্থা কয়েক দিন ধরে চলমান থাকলে তখন সেটাকে আমরা শৈত্যপ্রবাহ বলি। এ ছাড়া তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও যদি সকালে সূর্যের দেখা মেলে তবে শীতের অনুভূতি কমে যায়। গেল সপ্তাহে যেটা হয়েছে, দিল্লির দিক থেকে কুয়াশা এসেছে, যার কারণে সূর্যের দেখা মেলেনি। তাই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি থাকলেও শীতের অনুভূতি ছিল তীব্র।

এক পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শৈত্যপ্রবাহ: দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের শুরুর দিকে রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

চ্যানেল জেড/ওএফআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট